৮ মামলায় জামিন পেলেন ইমরান খান, মুক্তি মিলবে কবে?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ , ০৬:৫১ পিএম


৮ মামলায় জামিন পেলেন ইমরান খান, মুক্তি মিলবে কবে?
ফাইল ছবি

সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার ৮ মামলায় জামিন পেয়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে আর কোনো মামলা বা আটকাদেশ না থাকলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ইমরান খানের জামিন মঞ্জুর করেন। খবর দ্য ডনের। 

লাহোর হাইকোর্ট থেকে জামিন পেতে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী। এরপর সুপ্রিম কোর্ট থেকে আজ এ সিদ্ধান্ত এলো।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে ইমরান খানকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। 

কিন্তু জানা গেছে, এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না তার। কারণ, তার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা আছে এখনও।

বিজ্ঞাপন

ইমরানের দল পিটিআই মিডিয়াকে পাঠানো এক বার্তায় বলেছে, এখন ইমরান খানকে জেল থেকে বের করে আনার জন্য আরও একটি মামলায় (আল-কাদির মামলা) জামিন প্রয়োজন।

২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ৭২ বছর বয়সী ইমরান খান। এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরিফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা করে শেহবাজ সরকার। ইমরান খান ছাড়াও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতাকে এমন মামলায় জর্জরিত করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে স্বল্পসময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তখন ক্ষোভে ফুঁসে ওঠেন তার সমর্থকরা। সেনাবাহিনী এ গ্রেপ্তারের সঙ্গে জড়িত এমন অভিযোগ তুলে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর ছাড়াও আরও কিছু অবকাঠামোতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান তারা। এরপরই ইমরান খানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission